◆ আজ ৬ই ফেব্রুয়ারি ইংল্যান্ডের ইতিহাসে ২টি কারণে স্মরণীয়। ১৯১৮ সালে আজকের দিনেই ইংল্যান্ডে মহিলাদের ভোটাধিকার স্বীকৃতি পেয়েছিল। আবার, ১৯৫২ সালে আজকের দিনেই ইংল্যান্ডের বর্তমান মহারানী দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহন করেছিলেন।
◆ ভারতীয় গল্ফ খেলোয়াড় শুভঙ্কর শর্মা মালয়েশিয়ার মেব্যাংক চ্যাম্পিয়নশিপ জিতে তার ক্যারিয়ারের দ্বিতীয় ইউরোপিয়ান ট্যুর খেতাব জিতলেন।
◆ এলন মাস্কের স্পেস-এক্স উদ্যোগের সবথেকে শক্তিশালী রকেট 'ফ্যালকন হেভি' উৎক্ষেপণ করা হল।
◆ মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মোহামেদ নাশিদ মালদ্বীপের অচলাবস্থা দূর করার জন্য ভারতের হস্তক্ষেপ কামনা করলেন।
◆ নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (CEO) অমিতাভ কান্তের কার্যকাল ২০১৯ সালের জুন পর্যন্ত বাড়ানো হল।
◆ ভারতীয় আয়কর দপ্তর সপ্তাহে প্রায় ১৫-২০ লক্ষ নতুন প্যান কার্ডের আবেদন পেয়ে থাকে, জানাল সরকার।
◆ সুপ্রিম কোর্টের বিচার-প্রণালী লাইভ স্ট্রিমিং করার আবেদনে ৪৩ হাজার জন স্বাক্ষর করলেন। সাধারণ মানুষ যাতে সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী জানতে পারে তাই এই উদ্যোগ।
◆ গুয়াহাটিতে রিভার ট্যাক্সি পরিষেবা চালু করার উদ্দেশ্যে ওলা (Ola) এবং আসাম সরকার MoU (মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষর করল।
◆ মালদ্বীপের রাজনৈতিক অস্থিরতার জেরে ভারত সরকার নাগরিকদের, খুব বেশি প্রয়োজন না হলে, মালদ্বীপে যেতে নিষেধ করল।