◆ ইন্ডিয়ান ওপেন ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্টে সাতটি সোনা জিতলেন মেরি কম সহ সাতজন প্রতিযোগী।
◆ আমির খানের "সিক্রেট সুপারস্টার" চীনে ৫০০ কোটি টাকার ব্যবসা করল।
◆ এই নিয়ে তিনবার, ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে পৌঁছালেন পি ভি সিন্ধু।
◆ মানুষের বিভ্রান্তি দূর করার জন্য ভারতীয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ঘোষণা করল যে জিও কয়েন নামে তাদের কোনো অ্যাপ নেই।
◆ কিউবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত ফিদেল কাস্ত্রোর ছেলে ডিয়াজ-বালার্ট আত্মঘাতী হলেন। উল্লেখ্য, ইনি পেশায় পরমাণুবিজ্ঞানী ছিলেন।
◆ আড়াই লক্ষ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে PAN (পার্মানেন্ট একাউন্ট নাম্বার) উল্লেখ করা আবশ্যিক, ঘোষণা করল সরকার।
◆ বিশ্বের দীর্ঘতম জিপ লাইনের উদ্বোধন করল সংযুক্ত আরব অমিরশাহী। এটি ২.৮৩ কিমি দীর্ঘ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৫১২ ফুট উপরে।(ছবিতে)
◆ ৫০% মার্কিন সেনা ছাউনি আবহাওয়া পরিবর্তনের ধাক্কায় বিপর্যস্ত, জানালো মার্কিন প্রতিরক্ষা দপ্তর।