৩রা ফেব্রুয়ারি, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

◆ অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থ বারের জন্য অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারতীয় দল।
◆ বাজেটে বরাদ্দ কম তাই সেনাবাহিনীকে বেতন দেওয়ার বা খাওয়াবার সামর্থ্য নেই। অর্থাভাবে সৈন্যদের ছুটি দিল নামিবিয়া।
◆ ভারতের অনুর্ধ্ব-১৯ দলের  প্রধান প্রশিক্ষক রাহুল দ্রাবিড়কে ৫০ লক্ষ টাকা পুরষ্কার দিল বিসিসিআই।
◆ বেআইনি কল রেকর্ড কেলেঙ্কারিতে জড়ালেন ভারতের প্রথম মহিলা গোয়েন্দা রজনী পন্ডিত।
◆ মাদুরাইয়ের মীনাক্ষী আম্মান মন্দির চত্বরে আকস্মিক অগ্নিকান্ডে ভস্মীভূত হল চল্লিশটি দোকান।
◆ শীতকালীন অলিম্পিকে ভারতের দুজন প্রতিযোগী অংশগ্রহণ করতে চলেছেন- শিবা কেশবন এবং জগদীশ সিং।
◆ মায়ানমারকে ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করছে উত্তর কোরিয়া, দাবি সম্মিলিত জাতিপুঞ্জের পর্যবেক্ষকের।
◆ সমকামিতাকে (Homosexuality) মানসিক বিশৃঙ্খলা বলে চিহ্নিত করল ইন্দোনেশিয়া।