◆ আজ ১লা ফেব্রুয়ারি, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ৪১তম প্রতিষ্ঠাদিবস।
◆ আজ গুগল ডুডলে ফুটে উঠলো ভারতীয় লেখিকা কমলা দাসের (১৯৩৪-২০০৯) প্রতিকৃতি।
◆ ২০০৩ সালে আজকের দিনেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী কল্পনা চাওলা।
◆ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন মাননীয় অর্থমন্ত্রী অরুন জেটলি।
◆ সাধারণ বাজেটের সঙ্গেই পেশ হল রেল বাজেট। রেল বাজেটে বলা হল, ১১০০০ ট্রেনে এবং ৮৫০০ স্টেশনে ১২ লক্ষ সিসিটিভি ক্যামেরা বসানো হবে, সব স্টেশনে দেওয়া হবে ওয়াইফাই সংযোগ।
◆ New World Wealth-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারত বিশ্বের ষষ্ঠ সম্পদশালী দেশ; মোট সম্পদের পরিমান ৮.২৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যার সম্পদের পরিমাণ ৬৪.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার।