৩১শে জানু: ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

● আজ ৩১শে জানুয়ারি, শিবনাথ শাস্ত্রীর ১৭১তম জন্মবার্ষিকী। শিবনাথ শাস্ত্রী (১৮৪৭-১৯১৯) ছিলেন উনিশ শতকের একজন অন্যতম বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং দার্শনিক।
● আজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা গেল চন্দ্রগ্রহণ। আজ একইসঙ্গে দেখা গেল ব্লু মুন, ব্লাড মুন এবং সুপার মুন।
● আজ 'খেলো ইন্ডিয়া স্কুল গেম'-এর সূচনা করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
● ইন্ডিয়া ওপেনের ফাইনালে পৌঁছলেন ভারতীয় বক্সার মেরি কম।
● সৌমিত্র চট্টোপাধ্যায়কে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান "লেজিয়ঁ দ অনর" প্রদান করা হল।
● রাজ্য বাজেটে নতুন প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার, থাকছে মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকার 'রূপশ্রী' প্রকল্প।