● আজ থেকে ৭০ বছর আগে আজকের দিনেই আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন মহাত্মা গান্ধী।
● ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়ার 'লাইফটাইম এচিভমেন্ট পুরষ্কার' পেলেন একদা বিশ্বের এক নম্বর খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন।
● ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর জন্মদিনটি (৩রা আগস্ট) দিল্লিতে "ফুটবল দিবস" হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হল।
● বরুন ধাওয়ান সবথেকে কমবয়সী বলিউডি অভিনেতা যার মোমের মূর্তি ম্যাডাম তুসোর মিউজিয়ামে স্থান পেল।
● অলিম্পিকের ঠিক আগের মুহূর্তে উত্তর কোরিয়া বিপরীত অবস্থান নিল। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে অংশগ্রহণ করবে না তারা, জানিয়ে দিল উত্তর কোরিয়া।
● রেকর্ডসংখ্যক (২১টি) অস্কার নমিনেশন প্রাপ্ত অভিনেত্রী মেরিল স্ট্রিপ নিজের নামের পেটেন্ট বা স্বত্ব চেয়ে আবেদন জানালেন।
● পাসপোর্ট বিষয়ে আগের নির্দেশিকা বাতিল করল সরকার। ঠিকানার প্রমানপত্র হিসেবে পাসপোর্ট ব্যবহার করা যাবে, জানাল সরকার।