●ব্রুনো মার্স-এর '২৪কে ম্যাজিক' মিউজিক অ্যালবাম ৭টি বিভাগে গ্র্যামি জিতল।
● মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ইংল্যান্ড সফরের সময় "ইংল্যান্ডের ইতিহাসে বৃহত্তর প্রতিবাদ" সংঘটিত হবে, লেবার পার্টি সূত্রে জানানো হল।
● নির্ধারিত সময়ের ৯ দিন আগেই ১২ই এপ্রিল শেষ হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের জলের জোগান। উল্লেখ্য, আধুনিক বিশ্বের এই প্রথম কোনো মহানগর জলশূন্য হতে চলেছে।
● তথ্য ও প্রযুক্তি মন্ত্রক LED-ভিত্তিক বেতার যোগাযোগ প্রযুক্তির পরীক্ষা করল। Lifi প্রযুক্তি সফল হলে Wifi-এর থেকে দ্রুত ইন্টারনেট পাওয়া যাবে।
● RTI বা তথ্য জানার অধিকার আইন অনুযায়ী কোনো অনুসন্ধানের উত্তর দেওয়ার জন্য উদ্দিষ্ট কর্তৃপক্ষকে তথ্য জোগাড় করতে হবে না, যেটুকু তথ্য উপলব্ধ তাই অনুসন্ধানকারীকে জানাতে হবে, নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।