২৮ শে জানু: ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

● পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়ের ১৫৩ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ সহ আরো অনেকে।
● অস্ট্রেলিয়ান ওপেনে জিতে ক্যারিয়ারের ২০ তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রজার ফেডেরার।
● বিদেশ সফরে আর কোন ব্যক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন তাদের নাম প্রকাশ করতে হবে, প্রধানমন্ত্রীর দপ্তরকে (PMO) নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য কমিশন (CIC)।
● সাধারণতন্ত্র দিবসের প্রদর্শনীতে সেরা ট্যাবলুর সম্মান পেল মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে আসাম।
● কর্ণাটকের আধ্যাত্মিক গুরু সিদ্ধেশ্বর স্বামী পদ্মশ্রী পুরষ্কার প্রত্যাখ্যান করলেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানালেন সেকথা।
● চারদেশীয় হকি টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায়ের ফাইনালে বেলজিয়ামের কাছে হারল ভারতীয় দল।
● ইন্দোনেশিয়া মাস্টার্স-এ বিশ্বের ১ নম্বর তারকা তাই জু ইং-এর কাছে রানার-আপ হলেন সাইনা নেহওয়াল।
● আইপিএল ২০১৮-এর নিলামে ১৬৯ জন খেলোয়াড়ের জন্য ৪৩১.৭ কোটি টাকা খরচ করা হল।