● ৬৯তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে 'ফেয়ারী কুইন' রেল ইঞ্জিনের নতুন নামকরণ হল "গণরাজ্য এক্সপ্রেস"। উল্লেখ্য, এটিই বিশ্বের প্রাচীনতম সক্রিয় বাষ্প ইঞ্জিন। ইংল্যান্ডে তৈরি এই ইঞ্জিনটি ১৮৫৫ সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়েতে যোগ দিয়েছিল, ১৮৯৫ সালে এর নাম হয় ফেয়ারী কুইন।
● এশিয়ান (ASEAN) গোষ্ঠীভুক্ত ১০ দেশের ১০টি ভিন্ন ভাষার ২৭টি সংবাদপত্রের সম্পাদকীয়তে ছাপা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য।
● অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে (মহিলা) বিশ্বের ১ নম্বর তারকা সিমোনা হালেপকে হারিয়ে ২ নম্বর স্থানের ক্যারোলিন ওজনিয়াকি প্রথম স্থানে উঠে এলেন। উল্লেখ্য, এটিই ক্যারোলিনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম।
● বিশ্বের দীর্ঘতম পুরুষ সুলতান কোজেনের (৮ ফুট ২.৮ ইঞ্চি) সঙ্গে সাক্ষাৎ করল বিশ্বের সবথেকে খর্বকায় নারী জ্যোতি আমগে (২ ফুট ৮ ইঞ্চি)।
● শুরু হল আইপিএল ২০১৮-এর নিলাম পর্ব।
● ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ বালক বুদ্ধিমত্তার (IQ Test) পরীক্ষায় স্টিফেন হকিংস এবং আলবার্ট আইনস্টাইনকেও পিছনে ফেলে দিল।