● দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল ৬৯ তম প্রজাতন্ত্র দিবস। এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়ান (ASEAN)-এর সদস্য দেশগুলির ১০জন রাষ্ট্রপ্রধান।
● ইন্দোনেশিয়া মাস্টার্স-এ পি.ভি. সিন্ধুকে হারালেন সাইনা নেহওয়াল।
● ভারতের আধার কার্ডের মডেল গ্রহণ করতে চাইলেন ফিলিপিন্সের রাষ্ট্রপতি রোডরিগো দুতের্তে।
● ফ্রান্সের আইনসভায় ধর্মীয় পোশাক, ধর্মীয় প্রতীক ইত্যাদি পরে আসা নিষেধ করা হল।
● ভারতীয় দলের অধিনায়ক থাকা অবস্থায় সর্বোচ্চ রানের রেকর্ড করলেন বিরাট কোহলি। এর আগে এই রেকর্ড ছিল ধোনির (৩,৪৫৪)।
● নিজের ক্যারিয়ারের ৩০ তম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে প্রবেশ করলেন রজার ফেডেরার।
● তৎকাল পাসপোর্টের আবেদনে প্রথম শ্রেণীর অফিসারের সুপারিশ লাগবে না, সরকারীভাবে ঘোষনা করা হল।
● সুমেরু সাগর পর্যন্ত যোগাযোগ বাড়াতে উদ্যোগী চীন। সেইজন্য বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এ দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপগুলিকে পাশে চায় চীন।