২৫শে জানু: ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

● আজ ২৫শে জানুয়ারি, ভারতে "জাতীয় ভোটার দিবস" হিসেবে উদযাপিত হয়।
● ১৯০৫ সালে আজকের দিনেই অর্থাৎ ২৫শে জানুয়ারি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে একটি খনি থেকে পাওয়া গিয়েছিল বিশ্বের সবথেকে বড় হীরে। ৩,১০৬ ক্যারেটের হীরেটির ওজন ছিল ১.৩৩ পাউন্ড। হীরেটির নাম রাখা হয়েছিল কুল্লিনান। এটি ব্রিটেনের রাজা সপ্তম এডওয়ার্ডকে উপহার দেওয়া হয়েছিল।
● ৩ জন পদ্মবিভূষণ এবং ৯ জন পদ্মভূষণ সহ ৭৩ জন পদ্মশ্রী প্রাপকের নাম ঘোষণা করা হল।
● পূর্বঘোষিত ১৮জন শিশু-কিশোরকে জাতীয় সাহসিকতার পুরষ্কার প্রদান করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
● নিউজিল্যান্ডের প্রথম কৃত্রিম উপগ্রহ "হিউম্যানিটি স্টার" খালি চোখেই দেখা যাবে, জানালো রকেট ল্যাব। উল্লেখ্য, রকেট ল্যাব হল আমেরিকার একটি বেসরকারি উদ্যোগ যারা কয়েকদিন আগেই নিউজিল্যান্ডের প্রথম উপগ্রহটিকে উৎক্ষেপণ করেছিল।
● ভারতীয় ভাষাগুলির যথাযথ অনুবাদ করার জন্য ডিপ নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করবে মাইক্রোসফট।
● গতবছরের শুরুতে আবিষ্কৃত TRAPPIST-1 গ্রহমণ্ডলের ৭টি গ্রহের মধ্যে ২টি গ্রহ মানুষ বসবাসের উপযোগী, জানাল মার্কিন গবেষণা সংস্থা।
● যুগের চাহিদা পূরণ করার জন্য পাঠক্রমে অনেকখানি পরিবর্তন আনতে চলেছে AITCE ।