● আজ ২৪শে জানুয়ারি, জাতীয় কন্যাশিশু দিবস।
● অস্কারে সেরা সিনেমাটোগ্রাফারের নমিনেশন পেলেন র্যাচেল মরিসন। অস্কারের ৮৯ বছরের ইতিহাসে তিনিই প্রথম মহিলা সিনেমাটোগ্রাফার হিসেবে নমিনেশন পেলেন।
● প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন সম্পর্কিত নির্দেশিকা জারি করল কেরালা সরকার। বলা হল, প্রতিটি দপ্তরে, স্কুলে এবং কলেজে বিভাগীয় প্রধানগণ পতাকা উত্তোলন করবেন।
● 'পদমাবৎ' সিনেমাকে কেন্দ্র করে উত্তেজনার জেরে বন্ধ করা হল চিতোরগড় দুর্গ। উল্লেখ্য যে ১৯৪৭ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার দুর্গে প্রবেশ বন্ধ হল।
● সবথেকে বেশি নমিনেশন পাওয়া অভিনেত্রী হিসেবে নিজের রেকর্ড ভাঙলেন মেরিল স্ট্রিপ। এবছর ২১টি বিভাগে নমিনেশন পেলেন ৩বার অস্কার বিজয়ী স্ট্রিপ।
● সুপ্রিম কোর্টের অচলাবস্থা কাটিয়ে উঠতে পারছেন না প্রধান বিচারপতি দীপক মিশ্র। সেইজন্য প্রধান বিচারপতির অপসারণ বা ইমপিচমেন্টের কথা বললেন সীতারাম ইয়েচুরি (সিপিআই এম)।