● দেশজুড়ে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২১তম জন্মবার্ষিকী।
● ২০ বছর পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সভায় উপস্থিত হলেন। সুইজারল্যান্ডের দাভোসে বক্তৃতা রাখলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
● প্রয়াত হলেন ভারতের প্রবীণতম সেনা আধিকারিক এফ.কে.কে সরকার(১০১)। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত-পাক এবং ভারত-চীন যুদ্ধে অংশ নিয়েছিলেন।
● মেক্সিকোর পরিচালক গুইলার্মো ডেল তোরো-র "The Shape of Water" ছবিটি অস্কারে ১৩টি নমিনেশন পেল।
● সময়ের নতুন একক Flick (ফ্লিক) আবিষ্কার করল ফেসবুক। ১ ফ্লিক (বা ফ্রেম-টিক) সময় সমান ১.৪১৭২৩৩৫৬ ন্যানোসেকেন্ড।
● লাইবেরিয়ার নতুন রাষ্ট্রপতি হলেন প্রাক্তন ফুটবলার জর্জ উইয়া।
● রিয়াল মাদ্রিদকে হারিয়ে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবল ক্লাব হল ম্যানচেস্টার ইউনাইটেড।
● জাইরা ওয়াসিম এবং আমির খানের "সিক্রেট সুপারস্টার" ছবিটি চীনে মাত্র চার দিনে ২০০ কোটি টাকার ব্যবসা করল।