১১ ই নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স

১) ভারতের উপরাষ্ট্রপতি মাননীয় শ্রী বেঙ্কাইয়া নাইডু কোথায় ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়াল এর উদ্বোধন করলেন?
উত্তর- ফ্রান্সে।
২) ভারত এবং সিঙ্গাপুরের নৌবাহিনীর যৌথ সামরিক মহড়াটির নাম কী?
উত্তর - সিম্বেক্স (SIMBEX-  সিঙ্গাপুর ইন্ডিয়া মেরিটাইম বাইলেটারেল এক্সারসাইজ), এটি আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হচ্ছে।
৩) বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির ড্রোনটির নাম কী?
উত্তর- UAV- CH7, চীন।
৪) ২০৩০ সাল নাগাদ বিশ্বব্যাপী ক্ষুধা দূরীকরণের উদ্দেশ্যে সম্মিলিত জাতিপুঞ্জের খাদ্য কর্মসূচিতে কোন সংস্থাটি হাত মেলালো?
উত্তর- আলিবাবা গ্রুপ, চীন।
৫) লোকসভার নবনিযুক্ত সেক্রেটারি জেনারেলের নাম কী?
উত্তর- স্নেহলতা শ্রীবাস্তব।
৬) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় দেশ কোনটি?
উত্তর- ভারত (প্রথম- চীন)।