৪ঠা অক্টোবর ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

৪ঠা অক্টোবর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ
১) বিশ্ব প্রাণী দিবস কবে পালিত হয়?
- ৪ঠা অক্টোবর (১৯৩১ সাল থেকে পালিত হয়ে আসছে)
২) ভারতীয় রেলের উৎকৃষ্ট প্রকল্পটি আসলে কী?
- মেল এবং এক্সপ্রেস ট্রেনের ১৪০টি রেকের উৎকর্ষ সাধন।
৩) আইসিআইসিআই ব্যাংকের নতুন এমডি এবং সিইও-এর নাম কী?
- সন্দীপ বক্সি।
৪) সপ্তদশ শতকের তৈরি উন্থ কাডাল সেতু যা সম্প্রতি খবরের শিরোনামে ছিল, সেটি কোন রাজ্যে অবস্থিত?
- জম্মু ও কাশ্মীর।
৫) বাংলাদেশের ৪৭ বছরের ইতিহাসে এই প্রথম একজন মহিলা মেজর জেনারেল নিযুক্ত হলেন। কী নাম তার?
- সুসেন গিটি।
৬)  ভারত সরকার সম্প্রতি কম্প্রেসড বায়োগ্যাস ব্যবহারের জন্য যে উদ্যোগ শুরু করেছে তার নাম কী?
- সতত (SATAT)।
৭)  ফোর্বসের তালিকায় ভারতের ধনীতম ব্যক্তিদের মধ্যে কে একটানা ১১বছর শীর্ষ স্থানে রয়েছেন?
- মুকেশ আম্বানি।
৮) কোন রাজ্যে ভারতের প্রথম গ্লোবাল স্কিল পার্ক তৈরি হতে চলেছে?
- মধ্য প্রদেশ।
৯) টেস্টের অভিষেক ম্যাচেই শতরান করা কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার কে?
- পৃথ্বী শ ।