৮ই মার্চ'১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

● আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ভারতীয় রেলের পক্ষ থেকে বিশেষ আয়োজন- সম্পূর্ণ মহিলা কর্মী দ্বারা চালিত হল 'ডেকান কুইন এক্সপ্রেস'।
● স্থাপত্য শিল্পের সর্বোচ্চ সম্মান প্রিটজকার (Pritzker) প্রাইজ পেতে চলেছেন ভারতীয় স্থপতি বি ভি ডোশী।
● ফবোর্স-এর ধনীতম মহিলার তালিকায় প্রথম স্থানে রয়েছেন এলিস ওয়াল্টন।
● বুধবার ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন চুক্তি অনুসারে উভয় দেশের কারাবাস থেকে মুক্তি দেওয়া হবে মানসিক প্রতিবন্ধী, মহিলা এবং সত্তরোর্ধ বন্দীদের।
● ৭০ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ভারত-সৌদি আরবের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে চলেছে ২২শে মার্চ।
● উপরে হলুদ, নিচে লাল এবং মাঝে সাদার মাঝখানে রাজ্যের প্রতীক চিহ্ন- কর্ণাটকের নিজস্ব পতাকার আনুষ্ঠানিক প্রকাশ হল, যদিও এব্যাপারে এখনো কেন্দ্রের সম্মতি মেলেনি।
● বার বাদ দাবি করা স্বত্বেও বাজেটে অন্ধ্র প্রদেশের জন্য বাড়তি বরাদ্দ করা হয়নি, সেইজন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন টিডিপি-র দুজন সাংসদ।