● আজ ৭ই মার্চ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডের জন্মদিন। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি ২টি ক্রিকেট বিশ্বকাপ (ওয়েস্ট ইন্ডিজের পক্ষে) এবং একবার ফুটবল বিশ্বকাপ (এন্তিগুয়া ও বারমুডার পক্ষে) খেলেছেন।
● এক সারিতেই চাঁদ, মঙ্গল, বৃহষ্পতি এবং শনি- এই বিরল মহাজাগতিক দৃশ্যটি দেখা যাবে এই সপ্তাহে।
● ইতালির প্রথম কৃষ্ণাঙ্গ সেনেটর নির্বাচিত হলেন টনি লবি।
● যাত্রী পরিষেবার সেরা বিমান বন্দরের সন্মান পেল দিল্লি বিমানবন্দর।
● ৬৭ লক্ষ টাকায় নিলামে বিক্রি হল আপেক্ষিকতা সম্পর্কিত আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি।
● জরুরি অবস্থার জেরে শ্রীলঙ্কায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি নিষিদ্ধ করা হল।
● অভিনেতা থেকে নেতা রজনীকান্ত যোগ দিলেন ফেসবুক এবং ইন্সট্রাগ্রামে।
● প্রথম সারির ক্রিকেটারদের বেতন বাড়ালো বিসিসিআই। বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান প্রভৃতি 'এ প্লাস' ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ২ কোটি থেকে বাড়িয়ে ৭ কোটি করা হল।