৫ই ফেব্রুয়ারি, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

◆ আজ ৫ই ফেব্রুয়ারি, দুজন জনপ্রিয় ফুটবল খেলোয়াড়ের জন্মদিন। একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অপরজন নেইমার। রোনাল্ডো বর্তমানে জনপ্রিয়তম ফুটবলার; অপরদিকে, আর্থিক চুক্তির বিচারে, নেইমার এখনো পর্যন্ত সবথেকে মূল্যবান ফুটবল তারকা।
◆ রাজনৈতিক সংকটের জেরে জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করলেন মালদ্বীপের রাষ্ট্রপতি আবদুল্লা ইয়ামিন আবদুল গাওম।
◆ বিশ্বের প্রথম রোবট-নাগরিক সোফিয়া এই প্রথম ভারতে জনসমক্ষে আসবে। এই মাসেই হায়দ্রাবাদে একটি প্রযুক্তিবিষয়ক সভায় আসতে চলেছে সোফিয়া।
◆ 'পাকাড়ুয়া বিবাহ' প্রথা অনুসারে বিবাহ দেওয়ার জন্য বিহারে ২০১৭ সালে ৩৪০০ জন যুবককে অপহরণ করা হয়েছিল, জানাল বিহার পুলিশ।
◆ ভারতের চন্দ্রাভিযান চন্দ্রায়ন-২ চোদ্দ দিন চন্দ্রবক্ষে গবেষণা করে নিষ্ক্রিয় হয়ে যাবে, জানাল ইসরো (ISRO)।
◆ একটি সমীক্ষায় জানা গেল ভারতে বিক্রি হওয়া ৬৪% এন্টিবায়োটিক সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন-এর অনুমোদনপ্রাপ্ত নয়।
◆ মার্কিন জিমন্যাস্টিক-চিকিৎসক ল্যারি নাসারকে আরো ১২৫ বছর জেলহাজতের শাস্তি ঘোষণা করা হল। উল্লেখ্য, ইতিমধ্যেই ২৬৫ জন মহিলাকে যৌন হেনস্থার অপরাধে ১৭৫ বছর এবং চাইল্ড-পর্নোগ্রাফির অপরাধে অতিরিক্ত ৬০ বছর শাস্তি ঘোষণা হয়েছে তার বিরুদ্ধে।