৪ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

◆ আজ ৪ঠা ফেব্রুয়ারি, বিশ্ব ক্যান্সার দিবস। আজকের দিনেই (১৯৪৮ সালের ৪ঠা ফেব্রুয়ারি) ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেয়েছিল শ্রীলঙ্কা।
◆ মিশরের কায়রোতে ৪,৪০০ বছরের পুরাতন সমাধির খোঁজ পাওয়া গেল। প্রত্নতাত্ত্বিকদের মতে এটি কোনো ধর্মযাজিকার সমাধি।
◆ অধিকাংশ মার্কিন ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি লেনদেন নিষিদ্ধ করল।
◆ ফোর্বস ইন্ডিয়ার 'তিরিশের মধ্যে তিরিশ' তালিকায় স্থান পেল বুমরাহ, হরমনপ্রীত।
◆ রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হল আগামী ৬ই ফেব্রুয়ারি থেকে ৯ই মার্চ রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেন জনসাধারণের জন্য খোলা হবে।
◆ উগ্রবাদী সংগঠন বোকো হারাম-এর উপর আধিপত্য ঘোষণা করল নাইজেরিয়ার সেনা। উল্লেখ্য যে, ২০০৯ সাল থেকে বোকো হারাম গোষ্ঠী নাইজেরিয়ায় সক্রিয় হয়ে ওঠে।