● আজ ২রা জানুয়ারি, কল্পবিজ্ঞানের বিখ্যাত লেখক আইজ্যাক অ্যাসিমভের জন্মদিন। উল্লেখ্য, অ্যাসিমভই প্রথম 'রোবোটিক্স' কথাটি ব্যবহার করেন।
● বিশ্বের সবথেকে লিঙ্গসাম্য বিশিষ্ট দেশ হিসেবে স্বীকৃতি পেল আইসল্যান্ড। ক্ষুদ্র এই দেশটি সকল সরকারি এবং বেসরকারী কর্মক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের জন্য সমান বেতন বাধ্যতামূলক করল।
● ব্যাংক একাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকার জন্য যে ফাইন আদায় করা হয় শুধু সেই বাবদ স্টেট ব্যাংকের মুনাফা হল ১,৭৭১ কোটি টাকা (এপ্রিল-নভেম্বর ২০১৭)।
● প্রয়াত হলেন বিখ্যাত উর্দু কবি আনোয়ার জালালপুরী যিনি ভগবৎগীতা উর্দুতে অনুবাদ করেছিলেন।
● ন্যানোটেকনোলজিতে ভারতের স্থান তৃতীয়, জানালেন কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রী হর্ষ বর্ধন।
● দীর্ঘ ১ দশক পর দর্শকদের জন্য খুলে দেওয়া হল ১৫০ মিটার উঁচু দুবাই ফ্রেম।