১লা জানুয়ারি বাংলা কারেন্ট এফেয়ার্স

● বিশ্বজুড়ে পালিত হল নববর্ষ- ইংরেজি নতুন বছর ২০১৮-এর সূচনা।
● রঞ্জি ট্রফির ফাইনালে সাত বারের চ্যাম্পিয়ন দিল্লিকে হারিয়ে প্রথম ট্রফি জিতল বিদর্ভ।
● অরুণাচল প্রদেশকে "নির্মল রাজ্য" হিসেবে ঘোষণা করা হল। উল্লেখ্য যে, দেশের প্রতিটি রাজ্যকে "বাহির শৌচ মুক্ত" করার জাতীয় সময়সীমা ২রা অক্টোবার, ২০১৯।
● বছরের প্রথম দিনেই ঘন্টাখানেক অচল রইল হোয়াটস‍্যাপ। গত নভেম্বর ও ডিসেম্বরেও একই সমস্যা হয়েছিল।
● ভারতীয় গল্ফার শিব কাপুর তৃতীয় "এশিয়ান ট্যুর" খেতাব জিতলেন।
● কিম জং উন বললেন, শীতকালীন অলিম্পিকে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় যেতে পারে উত্তর কোরিয়া।
● তেলেঙ্গানা সরকার ২৩ লক্ষ কৃষকের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা শুরু করল।

● নতুন বিদেশ সচিব নিযুক্ত হলেন বিজয় কেশব গোখলে(ছবিতে)।