৩রা জানুয়ারি বাংলা কারেন্ট এফেয়ার্স

● সম্মিলিত জাতিপূঞ্জের নিরাপত্তা পরিষদে ৬টি দেশ অস্থায়ী সদস্য হিসেবে যোগ দিল, যথা- ইকুয়েটোরিয়াল গিনি, আইভরি কোস্ট, কুয়েত, নেদারল্যান্ড, পেরু, পোল্যান্ড।
● আজ ৩রা জানুয়ারি, উনিশ শতকের বিখ্যাত মহিলা সমাজ সংস্কারক সাবিত্রীবাই ফুলের জন্মদিবস।
● ডেপুটি এনএসএ [NSA- ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার) নিযুক্ত হলেন রাজিন্দর খান্না।
● নারীকল্যানমূলক ওয়েব পোর্টাল 'নারী'-র সূচনা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধী।
● তাজমহলের দর্শনার্থীর সংখ্যা দৈনিক চল্লিশ হাজারের মধ্যে সীমাবদ্ধ করতে চায় আর্কেওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
● আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল বললেন, NRC বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স-এ যাদের নাম নেই তারা কেউ সাংবিধানিক অধিকার পাবে না।
● অরুণাচল প্রদেশ বলে কোনো রাজ্য আছে সেটাই জানা ছিল না, বলল চীন। উল্লেখ্য, কদিন আগেই চীনের সেনাবাহিনী রাস্তা তৈরির উপকরণ সহ অরুণাচল প্রদেশে ঢুকে পড়ছিল এবং ভারতীয় সেনার হাতে বন্দী হয়। তারপরেই এই মন্তব্য।