5ই ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

5ই ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

1) ভারতে এলেন মোনাকোর রাষ্ট্রপ্রধান প্রিন্স দ্বিতীয় আলবার্ট।

2) এশিয়ার প্রথম মহিলা ক্রিকেটার যিনি 100 টি T20 খেললেন- সানা মীর, পাকিস্তান।
সানা মীরের নতুন কৃতিত্ব 

3) 67 তম বার্ষিক আর্মড ফোর্স মেডিকেল কনফারেন্সের আয়োজন করল পুনের আর্মড ফোর্স মেডিকেল কলেজ।

4) উত্তর পশ্চিম কাশ্মীরে 5.6 মাত্রার ভুকম্প।

5) শুরু হল চিনা নববর্ষ। Weibo (চিনের সোশ্যাল মিডিয়া)-তে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

6) 2015-18 বর্ষে সেরা 10টি রাজস্ব সংগ্রহকারী স্মৃতিসৌধগুলি হল- তাজমহল, আগ্রা দুর্গ, কুতুব মিনার, লাল কেল্লা, হুমায়ুনের সমাধি, সূর্য মন্দির কোনার্ক, মমলপুরামের সৌধসমূহ, এলোরা গুহা, খাজুরাহো ও অজন্তা গুহা, আওরঙ্গাবাদের সৌধসমূহ।

7) ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে জুয়ান গুয়াইডোকে অনুমোদন করল ইউরোপীয় ইউনিয়ন।

8) সংযুক্ত আরব আমিরাতে ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রাশিদ হিউম্যান ব্রাদারহুড অ্যাওয়ার্ডের উদ্বোধন ঘোষণা করেছেন; পুরস্কারের প্রথম বিজয়ী পোপ ফ্রান্সিস এবং ড। আহমদ আল তাইয়েব, যারা বিশ্ব শান্তি উন্নয়নে তাদের প্রচেষ্টার জন্য সম্মানিত।