৭ই ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) আজকের দিনটি ভারতে কোন দিবস হিসেবে পালিত হয়?
উত্তর- আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে।
২) কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে জন পরিবহন (পাবলিক ট্রান্সপোর্ট) বিনামূল্যে করতে চলেছে?
উত্তর- লাক্সেমবার্গ (Luxembourg)।
৩) ভারতের নতুন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হলেন?
উত্তর- কৃষ্ণমূর্তি সুব্রামানিয়ান।
৪) জিআই ট্যাগ পাওয়ার সুবাদে সম্প্রতি সংবাদের শিরোনামে থাকা কাঁদামল হলদি কোন রাজ্যে উৎপাদিত হয়?
উত্তর- ওডিশা।
৫) "ব্লু ওয়াটার্স আহোয়!"- বইটির লেখক কে?
উত্তর- অনুপ সিংহ।
৬) সদ্য প্রয়াত নীল জয়রামান কোন ক্ষেত্রের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন?
উত্তর- কৃষি।
৭) ২০১৯ সালের অস্কার পুরষ্কারের অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য এই প্রথমবার কাকে নির্বাচিত করা হয়েছে?
উত্তর- কেভিন হার্ট।
৮) ২০১৮ সালের টার্নার প্রাইজের জন্য কোন বিখ্যাত শিল্পী মনোনীত হয়েছেন?
উত্তর- শার্লট প্রডগার।
৯) India Water Impact Summit 2018 কোথায় আয়োজিত হয়েছে?
উত্তর- নতুন দিল্লি।