৮ই ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) "মিস ওয়ার্ল্ড ২০১৮" খেতাব কে জিতলেন?
উত্তর- ভেনেসা পোন্স ডে লিওন, মেক্সিকো।
২) গ্লোবাল কার্বন প্রজেক্টের সাম্প্রতিক গবেষণায় ২০১৭ সালে কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের পরিপ্রেক্ষিতে ভারতের স্থান কত?
উত্তর-৪র্থ।
৩) বার্ষিক স্টার্টআপ ইন্ডিয়া ভেনচার ক্যাপিটাল সামিট ২০১৮ কোন স্থানে অনুষ্ঠিত হল?
উত্তর- গোয়া।
৪) কোন রাজ্য "মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা পরিকল্পনা" চালু করল?
উত্তর- দিল্লি।
-৭৭ হাজার প্রবীণ নাগরিকের জন্য বিনামূল্যে তীর্থযাত্রার সুবিধা থাকবে।
৫) জাতিপুঞ্জের আর্থ-সামাজিক সাংস্কৃতিক প্যানেলে কে নির্বাচিত হয়েছেন?
উত্তর- প্রীতি শরন।
৬) কোন দেশ অ্যাডমিরাল কাপ সেলিং রেগাটা ২০১৮ জিতল?
- ইতালি।