১০ই ডিসেম্বর ২০১৮ কারেন্ট এফেয়ার্স

১০ই ডিসেম্বর ২০১৮ কারেন্ট এফেয়ার্স
১) ১০ই ডিসেম্বর কোন দিবস হিসেবে পালিত হয়?
উত্তর- মানবাধিকার দিবস।
২) কোন দেশ কাতারকে অতিক্রম করে বিশ্বের সবচেয়ে বড় এলএনজি (লিকুইড ন্যাচারাল গ্যাস) রপ্তানিকারক হয়ে উঠেছে?
উত্তর- অস্ট্রেলিয়া।
৩) ২০১০-২০২০ দশকটি জাতিপুঞ্জ কী হিসেবে ঘোষণা করল?
উত্তর- "পথ নিরাপত্তার জন্য এক দশক।"
৪) কোন দেশ পথদুর্ঘটনায় মৃত্যুতে মধ্যে শীর্ষস্থানে রয়েছে?
উত্তর- ভারত।
৫) ফোর্বস ম্যাগাজিনের মতে বিশ্বের সবথেকে প্রভাবশালী মহিলা কে?
উত্তর- জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল।
৬) সেরা বিনোদনমূলক সঞ্চালক হিসেবে এশিয়ান একাডেমী ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড কে জিতলেন?
উত্তর- সালমান খান।
৭) সম্প্রতি কোথায় কেরালার চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরটি শুরু হল?
উত্তর- কান্নুর (Kannur)।
৮) রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল পদত্যাগ করেছেন। তিনি কবে নিযুক্ত হন?
উত্তর- ২০১৬ সালে।
৯) গ্লোবাল ইনভেস্টরস মিট ২০১৯ কোথায় আয়োজিত হবে?
উত্তর- চেন্নাই, তামিলনাডু।
১০) ভারত ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সামুদ্রিক অনুশীলন "ইন্দ্রানেভি" কোথায় অনুষ্ঠিত হল?
উত্তর- বিশাখাপাতনম, অন্ধ্রপ্রদেশ।