● ২০ শে মার্চ বিশ্ব চড়ুই দিবস (World Sparrow Day) হিসেবে উদযাপিত হল।
● বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) দেশের ৬০ টি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানকে সম্পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করল।
● ভারতের অন্যতম নাগরিক পুরষ্কার 'পদ্মশ্রী', 'পদ্মভূষণ', এবং 'পদ্মবিভূষণ' প্রদান করলেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।
● প্রয়াত হলেন জ্ঞানপীঠ প্রাপক হিন্দি কবি কেদারনাথ সিংহ(৮৩)।
● নেপালের উপরাষ্ট্রপতি হলেন নন্দ বাহাদুর পুন।
● ভারতের শেষতম ডিজেল লোকোমোটিভ ইঞ্জিনটি মায়ানমারকে দেওয়া হল।
● প্রথম জাতীয় স্তরের কর্মশিবির 'পোষণ অভিযান' আয়োজিত হল দিল্লিতে।
● পাঞ্জাব, উত্তরাখন্ড এবং ওড়িশা বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হল।