৩রা মার্চ'১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স

● ৩রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস। এই দিনটি লুপ্তপ্রায় বন্যপ্রাণীদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উদ্যেশ্যে পালিত হয়।
● ৩ রা মার্চ ভারতের ইতিহাসে আরেকটি কারণে উল্লেখযোগ্য। এইদিনেই জন্মেছিলেন ভারতীয় শিল্পের পথিকৃৎ জামসেদজি টাটা।
● দোহাতে আয়োজিত স্নুকার টিম ওয়ার্ল্ড কাপ জিতল পঙ্কজ আদবানির নেতৃত্বে ভারতীয় দল।
● আর্মেনিয়ার চতুর্থ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন আর্মেন সার্জসিয়ান।
● বিসিসিআই-এর জুনিয়র সিলেকশন চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন ভেঙ্কটেশ প্রসাদ।
● এন্টার্কটিকার ডেঞ্জার আইল্যান্ডে খোঁজ মিলল ১৫ লক্ষ পেঙ্গুইনের 'মেগা কলোনির'।
● দীর্ঘ ২৫ বছর পর ত্রিপুরার বাম জামানার অবসান ঘটল, নির্বাচনের পর এগিয়ে ভারতীয় জনতা দল।