● ৯০ তম অ্যানুয়াল একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পেলেন যথাক্রমে গ্যারি ওল্ডম্যান এবং ফ্রান্সেস ম্যাকডোরমান্ড। সেরা ছবির সম্মান পেল The Shape of Water, সেরা পরিচালকের পুরষ্কার পেলেন গ্যুলেরমো ডেল তোরো।
● ISSF ওয়ার্ল্ড কাপে প্রথম দিনেই সোনা জিতলেন ১৬ বছরের ভারতীয় শ্যুটার মানু ভাকের।
● তাল মেমোরিয়াল র্যাপিড চেস খেতাব জিতলেন বিশ্বনাথন আনন্দ।
● আসামে আরো ৬ মাসের জন্য বাড়ানো হল AFSPA (আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৫৮)-এর মেয়াদ।
● চীনের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হল ভারতের সামরিক খাতে বরাদ্দের চারগুণ।
● দরিদ্র পরিবারে সন্তান জন্ম নিলে ১২,০০০ টাকা এবং কেউ মারা গেলে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ৫,০০০ টাকা আর্থিক অনুদান দেবে মধ্যপ্রদেশ সরকার।