● প্রয়াত হলেন বর্তমান বিশ্বের সর্বাধিক জনপ্রিয় পদার্থবিদ স্টিফেন হকিংস(৭৬)। উল্লেখ্য, আজকের দিনেই জন্মেছিলেন আরেক বিশ্ববন্দিত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন।
● একটি সরকারী সমীক্ষা অনুসারে, সরকার-অধিগৃহিত সংস্থাগুলির মধ্যে শোচনীয় অবস্থায় রয়েছে বিএসএনএল, এমটিএনএল এবং এয়ার ইন্ডিয়া।
● এই প্রথম জমির স্বত্বাধিকার পেতে চলেছে অরুণাচল প্রদেশের উপজাতিগুলি।
● ২০১৮ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে বিশ্বের সুখীতম দেশ ফিনল্যান্ড, ভারতের স্থান ১৩৩।
● পদত্যাগ করতে অস্বীকার করলেন মরিশাসের প্রথম মহিলা রাষ্ট্রপতি আমিনা গরিব-ফকিম।
● লন্ডনের পর এবার দিল্লীতেও ম্যাডাম তুসোর মোমের মিউজিয়ামে স্থান পেতে চলেছে বলিউড অভিনেতা শাহরুখ খানের মোমের মূর্তি।
● Ookla-র সমীক্ষা অনুসারে, ভারতের মধ্যে চেন্নাইয়ে ব্রডব্যান্ড পরিষেবার গতি সবথেকে বেশি (৩২.৬৭ মেগাবাইট প্রতি সেকেন্ড) যা ভারতের গড় ব্রডব্যান্ড স্পিডের থেকে ৫৭.৭ শতাংশ বেশি।