Pol Sc GK Part 5

রাষ্ট্রবিজ্ঞান জিকে পার্ট 5

61) হাইকোর্টের বিচারপতিগণ কত বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকেন?
- 62 বছর।
62) ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি?
- কলকাতা হাইকোর্ট।
63) ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি কলকাতা হাইকোর্টের অন্তর্ভুক্ত?
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
64) কে রাজ‍্যের কার্যনির্বাহী প্রধান?
- রাজ‍্যপাল।
65) রাজ‍্যপাল তার কার্যাবলীর জন‍্য কার কাছে দায়বদ্ধ থাকেন?
- রাষ্ট্রপতি।
66) ভারতের নির্বাচন ব‍্যাবস্থা মুলত কোন দেশের নির্বাচন ব‍্যাবস্থার অনুকরণে গঠিত হয়েছে?
- গ্রেট ব্রিটেন।
67) ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল?
- 1951/52 সালে। (শুরু হয়েছিল 1951 সালে, চলেছিল 1952 সাল পর্যন্ত)।
68) ভারতের নির্বাচন আইন অনুসারে ভোট গ্রহনের কত ঘন্টা আগে ভোট প্রচার বন্ধ করতে হয়?
- 48 ঘন্টা।
69) পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট কে ঠিক করেন?
- রাজ‍্য সরকার।
70) ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেছিলেন?
- তৎকালীন গভর্নর জেনারেল।
71) বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন?
- মাননীয় রাষ্ট্রপতির দ্বারা।
72) কার অনুমতি ব্যতিত অধিবেশন চলাকালীন কোনো সাংসদকে গ্রেপ্তার করা যায় না?
- লোকসভার স্পিকার।
73) কোনো কারণে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির পদ একসঙ্গে শূন্য হলে কে রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন?
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
74) কে সর্বাধিক কাল ভারতের প্রধানমন্ত্রী ছিলেন?
- জওহরলাল নেহরু।
75) কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন?
- নীলম সঞ্জীব রেড্ডি।