৪ঠা ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) ৪ঠা ডিসেম্বর দিনটি ভারতে কোন দিবস হিসেবে পালিত হয়?
উত্তর- ভারতীয় নৌসেনা দিবস (ইন্ডিয়ান নেভি ডে)।
- অপারেশন ট্রাইডেন্ট-এর স্মরণে (১৯৭১ সালের ৪ঠা ডিসেম্বর ভারত-পাকিস্তান যুদ্ধের সময় করাচি বন্দরে হামলা করেছিল ভারতীয় নৌসেনার মিসাইল বোট)
২) প্রথম ভারত-জাপান বায়ুসেনার সামরিক মহড়া কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর- আগ্রাতে।
(নাম- SHINNYUU Maitri 18)
৩) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় (এশিয়া-প্যাসিফিক) সামিট কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর- কাঠমান্ডু, নেপাল।
৪) গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাঙ্ক-এ ভারতের স্থান কত?
উত্তর- ৬৬তম।
- প্রথম স্থানে সংযুক্ত আরব আমিরশাহী।
৫) দিল্লি ডেয়ারডেভিলস-এর নতুন কী নামকরণ করা হল?
উত্তর- দিল্লি ক্যাপিটালস।
৬) কোন ফুটবলার এই বছরের ব্যালন ডি'ওর জিতলেন?
উত্তর- ক্রোয়েশিয়ার লুকা মোদ্রিক।
৭) এই প্রথম কোন ভারতীয় আল্ট্রা রানিং প্রতিযোগিতায় আন্তর্জাতিক পদক জিতলেন, কী নাম তার?
উত্তর- উল্লাস নারায়ন।
৮) ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের বিচারকমন্ডলীতে নির্বাচিত প্রথম ভারতীয়ে় নাম কী?
উত্তর- পবন সিং।