৭ই জানুয়ারি বাংলা_কারেন্ট_এফেয়ার্স

● ২২৯ বছর আগে (১৭৮৯ সালে) আজকের দিনেই আমেরিকার প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। উল্লেখ্য, প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন জর্জ ওয়াশিংটন।
● NASA-র সবথেকে অভিজ্ঞ মহাকাশচারী জন ইয়ং ৮৭বছর বয়সে প্রয়াত হলেন। উল্লেখ্য, ইনিই প্রথম এককভাবে চাঁদের চারদিকে প্রদক্ষিণ করেছিলেন (১৯৬৯ সালে, এপোলো ১০ মিশনে)।
● রজার ফেডেরারের দুটি খেতাব (মেন্স সিঙ্গেলস এবং মিক্সড ডাবলস) সহ এই নিয়ে তৃতীয়বার হপম্যান কাপ জিতল সুইজারল্যান্ড।
● দিল্লি-হরিয়ানা সীমান্তে পথ দুর্ঘটনায় সক্ষম যাদব সহ চারজন জাতীয় পর্যায়ের ভারোত্তোলকের মৃত্যু হল।
● প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে বর্তমানে বিশ্বের ১ নম্বরে থাকা চীনের তাই জু ইং-কে হারালেন বিশ্বের ৩ নম্বর তারকা পি ভি সিন্ধু।
● প্রজাতন্ত্র দিবসের মহড়া উপলক্ষ্যে ১৮ই জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত প্রায় ৯০০ বিমান বাতিল করার নির্দেশ দেওয়া হল।