ডিসেম্বর ২০১৭ কারেন্ট এফেয়ার্স

ডিসেম্বর ২০১৭ কারেন্ট এফেয়ার্স

www.BengaliGK.com

১লা ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ আজ বিশ্ব এইডস দিবস।
■ আজ ন্যাগল্যান্ডের ৫৪ তম প্রতিস্থাদিবস। এই উপলক্ষ্যে ১০দিন ব্যাপী "হর্নবিল ফেস্টিভেল"-এর উদ্বোধন করবেন মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।
■ প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা ভারতে এলেন।
■ দিল্লীতে ম্যাডাম তুসোর মোমের মিউজিয়াম দর্শকদের জন্য খুলে দেওয়া হল।
■ ভারতের বক্সিংয়ের জাতীয় পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দিলেন মেরি কম।
■ বাড়তে থাকা বায়ুদূষণের জেরে আতশবাজি নিষিদ্ধ করল বেজিং।
■ ভারতীয় নৌবাহিনীর একমাত্র পারমাণবিক-শক্তি-চালিত ডুবোজাহাজ INS চক্র ক্ষতিগ্রস্ত হয়েছে, শীঘ্রই সারিয়ে তোলা হবে বলে জানালেন নেভি চিফ এডমিরাল সুনীল লাম্বা।
■ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন তাদের স্মার্টফোনে "ট্রুকলার" অ্যাপ না রাখেন। এরপরেই ট্রুকলারের পক্ষ থেকে বলা হল এটি ম্যালওয়্যার নয় এবং তথ্য চুরির কোনো আশঙ্কা নেই।
■ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সমীক্ষা অনুযায়ী, ভারতের সবথেকে দুর্নীতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে ওড়িশা, তৃতীয় কেরালা।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

২রা ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ ১৯৮২ সালে আজকের দিনেই বিশ্বের প্রথম কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপন সম্পন্ন হয়েছিল। মার্কিন গবেষক রবার্ট জার্ভিক এই হৃদযন্ত্র উদ্ভাবন করেছিলেন।
■ মিস সুপ্রান্যাশনাল ২০১৭ হলেন মিস কোরিয়া জেনি কিম।
■ এশিয়ান লুজ (Luge) চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের একমাত্র পেশাদার লুজার (Luger) শিবা কেশবন।
■ গোয়ালিয়রের আই টি এম ইউনিভার্সিটি যুবরাজ সিংকে সাম্মানিক ডক্টরেট প্রদান করলেন।
■ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনে (IMO) পুনর্নির্বাচিত হল ভারত।
■ ঢাকায় আয়োজিত এশিয়ান আর্চারি (তিরন্দাজী) চ্যাম্পিয়নশিপে ৩টি সোনা, ৪টি রূপো এবং ২টি ব্রোঞ্জ জিতল ভারত।
■ কাপু সম্প্রদায়ের জন্য শিক্ষা এবং চাকুরিতে ৫% সংরক্ষণ মঞ্জুর করল অন্ধ্রপ্রদেশ সরকার।
■ চীনের রাষ্ট্রপতি জি জিনপিং বললেন, তারা অন্য কোনো দেশের 'উন্নয়নের মডেল' আমদানি করবে না।
■ বিশ্বজুড়ে ৯ কোটি মানুষকে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত জাতিপুঞ্জ ১ লক্ষ কোটি টাকা অনুদানের জন্য আবেদন করল।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

৩রা ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ প্রথম শর্ট ম্যাসেজ সার্ভিস বা এসএমএস-এর ২৫ বছর পূর্ণ হল আজ। ১৯৯২ সালের ৩রা ডিসেম্বর আমেরিকার প্রোগ্রামার নেইল প্যাপওর্থ প্রথম এসএমএস প্রেরণ করেছিলেন।
■ ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবথেকে কম বয়সে শতরান করেছিলেন মিতালি রাজ। ১৬ বছর ২০৫ দিন বয়সে প্রথম আন্তর্জাতিক ম্যাচেই তিনি ১১৪* করেছিলেন। আজ পঁয়ত্রিশে পা দিলেন মিতালি।
■ ইন্দোরে আয়োজিত তিরন্দাজী বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেন দীপিকা কুমারী।
■ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার বিধায়ক এবং সাংসদদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট করার আবেদন জানালেন।
■ যেসমস্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ১০ জনের কম সেইরকম ৪০৯৩টি বিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

৪ঠা ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ আজ ৪ঠা ডিসেম্বর 'ভারতীয় নৌবাহিনী দিবস' বা নেভি ডে।
■ ব্রিটিশ ভারতে ১৮২৯ সালে আজকের দিনেই সতীদাহ প্রথা নির্মূল করার উদ্দেশ্যে "দি বেঙ্গল সতী রেগুলেশন" পাশ হয়েছিল। তখন গভর্ণর জেনারেল ছিলেন লর্ড বেন্টিংক।
■ প্রয়াত হলেন স্বনামধন্য অভিনেতা শশী কাপুর।
■ স্টার স্ক্রিন এওয়ার্ড পেলেন ইরফান খান, রাজকুমার রাও এবং বিদ্যা বালান
■ ইয়েমেনের প্রাক্তন রাষ্ট্রপতি আলি আব্দুল্লা সালেহ গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন।
■ ১২ বছর বা তার কমবয়সী মেয়েদের ধর্ষণ বা গণধর্ষনে অভিযুক্তদের মৃত্যুদন্ড দেওয়ার বিলটি মধ্য প্রদেশ বিধানসভায় নির্বিবাদে পাস হল।
■ ঘূর্ণিবিধ্বস্ত লাক্ষাদ্বীপের জন্য এক কোটি টাকার ত্রাণ ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

৫ই ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ জাতীয় রাজধানী অঞ্চলে [Nationsl Capital Region (NCR)] যুক্ত হল উত্তর প্রদেশের শামলী জেলা। এর ফলে NCR- এর অন্তর্ভুক্ত জেলার সংখ্যা হল ২৩টি, যার মধ্যে ১৩টি হরিয়ানার, ৮টি উত্তরপ্রদেশের এবং ২টি রাজস্থানের।
■ ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ পেল সিরিয়ার মহম্মদ আল জউন্ডে (১৬)।
■ দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার যৌথ সামরিক মহড়া শুরু হল।
■ ভারসোভা-বান্দ্রা সমুদ্র সংযোগ (VBSL) প্রকল্প অনুমোদন করল মহারাষ্ট্র সরকার।
■ ফিটনেস টেস্টে পাস করলেন যুবরাজ সিং, বললেন ২০১৯ পর্যন্ত খেলতে চান।
■ কেরালার বনাসূরা সাগর বাঁধে ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হল।
■ পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট একটি মামলার রায় দিতে গিয়ে বলল, ভারতের বাইরেও যদি দুর্ঘটনা ঘটে থাকে তবু বীমা প্রযোজ্য হবে এবং ইনস্যুরেন্স কোম্পানি টাকা দিতে বাধ্য।
■ যথার্থ অনুসন্ধানের পর দেওয়া গ্রাম পঞ্চায়েতের শংসাপত্র "নাগরিকত্বের পরিচয়পত্র" হিসেবে গণ্য হবে, জানাল সুপ্রিম কোর্ট।
■ গুরুগ্রামে খোলা হল শুধুমাত্র কুকুরদের জন্য বিলাসবহুল হোটেল The Critterati, এই জাতীয় হোটেল ভারতে এই প্রথম। এখানে রয়েছে সুইমিং পুল, স্পা, সুন্দর বিছানা এবং আরো অনেক কিছু।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

৬ই ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ ডোপিংয়ের জেরে ২০১৮ শীতকালীন অলিম্পিক থেকে বাদ গেল রাশিয়া।
■ মার্কিন জীববিজ্ঞানী জোয়ান চোরি ২০১৮ সালের ব্রেকথ্রো পুরষ্কারের জন্য মনোনীত হলেন।
■ কেরালা সরকার মদ্যপানের ন্যূনতম বয়সসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করল।
■ অখিল ভারতীয় আগরওয়াল সমাজ বিবাহের শোভাযাত্রায় মেয়েদের নাচ নিষিদ্ধ ঘোষণা করল।
■ অস্ট্রেলিয়ান একাডেমি অফ সিনেমা এবং টেলিভিশন আর্ট এওয়ার্ড-এ সেরা সিনেমার পুরষ্কার পেল 'দঙ্গল'।
■ অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অশোক গজপতি রাজু বললেন যে রাজ্য সরকার উপযুক্ত জায়গা দিতে পারলে কলকাতায় আরেকটি বিমান বন্দর তৈরি করা হবে।
■ একটি সমীক্ষায় প্রকাশ পেল যে দিল্লীর কর্তব্যরত ট্রাফিক পুলিশের এক-সপ্তমাংশ অর্থাৎ প্রতি সাতজন পুলিশের মধ্যে একজন বায়ুদূষণজনিত রোগের শিকার।
■ দীর্ঘ ছ'বছর পর সম্মিলিত জাতিপূঞ্জের প্রতিনিধিদল উত্তর কোরিয়ায় গেলেন।
■ রোমানিয়ার শেষ সম্রাট কিং মিশেল-১ প্রয়াত হলেন।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

৭ই ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ ১৯৪১ সালে আজকের দিনেই আমেরিকার নৌসেনা ঘাঁটি পার্ল হার্বারে বোমা ফেলেছিল জাপান।
■ সাম্প্রতিক কালের অন্যতম একটি বিতর্কিত পদক্ষেপ- মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেম শহরকে স্বীকৃতি দিলেন। উল্লেখ্য যে, কয়েক দশক ধরে জেরুজালেমকে কেন্দ্র করে ইজরায়েল এবং প্যালেস্টাইনের দ্বন্দ্ব বর্তমান। ট্রাম্পের এই পদক্ষেপ দুই দেশের সম্পর্কে অনেকখানি প্রভাব ফেলবে।
■ বিধবা নারীদের কল্যানে যথাযথ কর্মসূচী গ্রহণ না করায় সুপ্রিম কোর্ট ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ২ লক্ষ টাকার অর্থদন্ড ঘোষণা করল।
■ দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেলে সাম্মানিক পুরষ্কার পেলেন ইরফান খান।
■ আধার-মোবাইল সংযোগ (লিঙ্ক) করার শেষ তারিখ ৬ই ফেব্রুয়ারি, সময়সীমা বাড়ানো হবে না, জানাল কেন্দ্র।
■ কেরালার চাদায়ামঙ্গলমে ১০০০ ফুট পাহাড়ের উপর "জটায়ু এডভেঞ্চার সেন্টার" খোলা হল।
■ দীর্ঘ ৬৪ বছর পর মহীশুরের রাজপরিবারে সন্তান জন্ম নিল। পুত্রসন্তানের বাবা হলেন বর্তমান মহারাজ যদুবীর কৃষ্ণদত্ত ওয়াদিয়া, যিনি প্রয়াত শ্রীকান্তদত্ত নরসিংহরাজা ওয়াদিয়ার দত্তক সন্তান।
■ ইউনেস্কোর অলীক সাংস্কৃতিক পরম্পরার তালিকায় স্থান পেল কুম্ভ মেলা।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

৮ই ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ মেসির রেকর্ড স্পর্শ করল রোনাল্ডো। এই নিয়ে ৫ বার ব্যালন ডি'অনার (Ballon d'Or) খেতাব পেলেন রিয়াল মাদ্রিদের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
■ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের দ্বিতীয় স্থানে রয়েছে তাজমহল।
■ স্টেডিয়াম নির্মাণে বিলম্বের কারণে ইউরো ২০২০ আয়োজকের ভূমিকা থেকে বাদ গেল ব্রাসেলস, নির্ধারিত খেলাগুলি ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।
■ 'জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড ব্রিটিশ আমলের লজ্জাজনক ঘটনা' বলে বিবৃতি জারি করল ইংল্যান্ডের বিদেশ দপ্তর।
■ আধার-প্যান সংযুক্তিকরণের (Link) সময়সীমা ৩১শে মার্চ, ২০১৮ পর্যন্ত বাড়ানো হল।
■ ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন নাগপুরের কাঞ্চনমালা পান্ডে।
■ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাজমহল সংরক্ষণ পরিকল্পনা পেশ করতে চলেছে উত্তর প্রদেশ সরকার।
■ আই এম ডি বি ( IMDb) বা ইন্টারনেট মুভি ডেটা বেস অনুযায়ী ২০১৭ সালে ভারতের সেরা অভিনেতা শাহরুখ খান।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

৯ই ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ ভারতের প্রথম মহিলা চিত্রসংবাদিক হোমি বেয়ারাবালাকে (১৯১৩-২০১২) গুগলের ডুডলে শ্রদ্ধার্ঘ্য জানানো হল।
■ এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ৫টি মেডেল জিতল ভারত।
■ ২০১৭ সালের "গেম অফ দি ইয়ার" ঘোষিত হল 'দি লিজেন্ড অফ জেলডা'।
■ সম্মিলিত জাতিপূঞ্জের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিল উত্তর কোরিয়া।
■ পাকিস্তান যাবার ব্যাপারে নাগরিকদের সতর্ক করে দিল মার্কিন প্রশাসন।
■ আর্জেন্টিনার কাছে হেরে ওয়ার্ল্ড হকি লীগ ২০১৭-এর ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হল ভারতীয় হকি দল (পুরুষ)।
■ ব্রিটিশ রাজপরিবার কর্তৃক সম্মানিত হলেন জনপ্রিয় গায়ক এড শেরান।
■ একটি RTI (তথ্য জানার অধিকার) অনুসন্ধানের জবাবে জানা গেল ২০১৪ সালের এপ্রিল মাস থেকে এখনো পর্যন্ত কেন্দ্র সরকার বিজ্ঞাপনের জন্য ৩৭৭৫ কোটি টাকা ব্যয় করেছে।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

১০ই ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ আজ বিশ্বজুড়ে উদযাপিত হল বিশ্ব মানবাধিকার দিবস।
■ গুগল ডুডলে শ্রদ্ধার্ঘ্য জানানো হল নোবেলজয়ী জার্মান চিকিৎসক রবার্ট কচকে যিনি এনথ্রাক্স, কলেরা প্রভৃতি রোগের পিছনে ব্যাকটেরিয়ার ভূমিকার কথা বলেছিলেন।
■ চীনের 'ওয়ান বেল্ট ওয়ান রো' প্রকল্পে শ্রীলঙ্কার হাম্বনতোটা বন্দরটি ৯৯ বছরের লিজে চীনকে দেওয়া হল।
■ প্যান্টোন কালার ইনস্টিটিউট অতিবেগুনি রংকে (আল্ট্রা ভায়োলেট কালার) ২০১৮ সালের "কালার অফ দি ইয়ার" ঘোষণা করল।
■ শারীরিক প্রতিবন্ধীদেরকে সার্বজনীন পরিচয়পত্র প্রদান করতে চলেছে ভারত সরকার যেগুলি সারা দেশে স্বীকৃত হবে।
■ সাম্প্রতিক একটি তথ্য অনুযায়ী, ভারতের বিভিন্ন হাইকোর্টে প্রায় ৬ লক্ষ কেস জমা পড়ে আছে, সবথেকে বেশি বোম্বে হাইকোর্টে, দ্বিতীয় স্থানে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট।
■ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে হারিয়ে ভারতের সবথেকে দামী সংস্থার তালিকায় ষষ্ঠ স্থানে মারুতি সুজুকি, প্রথম স্থানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
■ তেলেঙ্গানা সরকার ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের প্রতিটি পরিবারকে ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল।
■ ব্রহ্মপুত্র নদের জল রাসায়নিক বিশ্লেষণের জন্য পাঠাল আসাম সরকার।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

১১ই ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ চীনের সিচুয়ান প্রদেশে এশিয়ার সর্বোচ্চ কাঠের টাওয়ারটি আগুনে ভস্মীভূত হল।
■ হকি ওয়ার্ল্ড লীগের তৃতীয় স্থানে ভারত। জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারতীয় (পুরুষ) দল।
■ আফগানিস্তান ক্রিকেট দল প্রথম টেস্ট খেলবে ভারতের সঙ্গে, ভারতের মাটিতে : বিসিসিআই।
■ প্রয়াত হলেন 'ভারতে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের জনক' তথা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ লালজি সিং।
■ ভারতীয় জাতীয় কংগ্রেসের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রাহুল গান্ধী।
■ ভারতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে বলল যে সাধারণ নির্বাচনে একজন প্রার্থীর একাধিক কেন্দ্র থেকে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত নয়।
■ ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ঘোষণা করল যে টিভি চ্যানেলগুলি সকাল ৬টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত কন্ডোমের বিজ্ঞাপন সম্প্রচার করতে পারবে না।
■ ২০১৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান বিরোধী দলগুলিকে নিষিদ্ধ ঘোষণা করলেন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো।
■ বিটকয়েন নিয়ে নীতি নির্ধারণ করার জন্য কমিটি গঠন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

১২ই ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ ল্যান্সট রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালে ভারতের এক-তৃতীয়াংশ গর্ভবতী মহিলার গর্ভপাত করা হয়েছিল।
■ ২০১৯ সালের পর থেকে  খনিজ তেল উত্তোলনের জন্য অর্থ বরাদ্দ করবে না বিশ্ব ব্যাংক।
■ ব্রিটিশ রাজপরিবার কর্তৃক "কম্পেনিয়ন অফ অনার" সম্মানে ভূষিত হলেন 'হ্যারি পটার'-এর লেখিকা জে কে রাউলিং।
■ "মাদার টেরেজা মেমোরিয়াল এওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস" পেলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
■ ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক পদকজয়ীদের স্বাস্থ্য যোজনার অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেন সচিন তেন্ডুলকর।
■ CBSE-এর ষষ্ঠ শ্রেণীর পাঠক্রমে অভিনেতা রজনীকান্তের জীবনী অন্তর্ভুক্ত হল।
■ বিধায়ক এবং সাংসদদের বিরুদ্ধে অভিযোগের বিচার করার উদ্দেশ্যে ১২টি বিশেষ আদালত স্থাপন করা হবে, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র।
■ কলকাতায় আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবল তারকা ডিয়েগো মারাদোনার ১২ফুট উচ্চ ব্রোঞ্জের প্রতিমূর্তি উন্মোচিত হল।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

১৩ই ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ ১৯৩৭ সালে আজকের দিনেই জাপানি সেনা চীনের তৎকালীন রাজধানী নানজিং-এ প্রবেশ করে নির্বিচারে হত্যালীলা চালিয়েছিল যা নানজিং হত্যাকান্ড নামে পরিচিত।
■ রাজস্থানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক আঞ্চলিক ভাষায় ইমেল এড্রেস খোলার ব্যবস্থা করতে চলেছে। ভারতের রাজ্যগুলির মধ্যে এই উদ্যোগ প্রথম।
■ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ১০০টি একদিনের ম্যাচে (ODI) ৩০০ রান করার রেকর্ড করল ভারতীয় দল।
■ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩টি ডাবল সেঞ্চুরি করার নজির গড়লেন রোহিত শর্মা।
■ দীপাবলি হল খারাপের বিরুদ্ধে ভালোর জয়। তাই দীপাবলির দিনটিকে "আন্তর্জাতিক দীপাবলি দিবস" হিসেবে ঘোষণা করার প্রস্তাব দিলেন সম্মিলিত জাতিপূঞ্জে কাজাখস্তানের স্থায়ী প্রতিনিধি কাইরাত উমারভ।
■ "দি পোস্ট" ছবির অভিনেত্রী মেরিল স্ট্রিপ গোল্ডেন গ্লোব পুরষ্কারের জন্য নমিনেশন পেলেন। উল্লেখ্য যে, স্ট্রিপ এই নিয়ে ৩১বার গোল্ডেন গ্লোব পুরষ্কারের জন্য নমিনেশন পেলেন যা অন্য কোনো অভিনেতা-অভিনেত্রী পাননি।
■ পথ দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ এবং অ্যাসিড আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবার প্রস্তাবে স্বীকৃতি দিল দিল্লি ক্যাবিনেট।
■ ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হল ৩১শে মার্চ পর্যন্ত।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

১৪ই ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ একটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে ভারতেই ২০ লক্ষ টন বৈদ্যুতিন বর্জ্য (ই-ওয়াস্ট) তৈরি হয়েছে।
■ চীনের সীমান্তের সঙ্গে উত্তর কাশীর যোগাযোগের একমাত্র সেতুটি ভেঙে পড়ল।
■ উটের চিকিৎসার জন্য প্রায় ৭০ কোটি টাকার হাসপাতাল নির্মাণ করল দুবাই।
■ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ১৩৯ দিন থাকার পর পৃথিবীতে ফিরে এলেন তিন মহাকাশচারী রেন্দি ব্রেসনিক, পাওলো নেসপোলি, সার্জে রিয়াজনস্কলি।
■ প্রয়াত হলেন অভিনেতা নির্দেশক নীরজ ভোরা।
■ মহারাষ্ট্রের লোক আদালতে এক দিনেই ২.৫ লক্ষ মামলার নিষ্পত্তি করল।
■ ভারতের প্রাক্তন বক্সার কৌর সিং যিনি মহম্মদ আলির সঙ্গে বক্সিং রিংয়ে লড়েছিলেন, সেই পদ্মশ্রী প্রাপক বক্সার বর্তমানে হৃদরোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা দিলেন ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর।
■ ২০১৮ সালের প্রজাতন্ত্র দিবসে অতিথি হয়ে আসতে পারেন 'এশিয়ান' রাষ্ট্রগুলির রাষ্ট্রপ্রধানগণ।
■ ২০১৯ সালের কুম্ভ মেলার লোগো প্রকাশ করলেন উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়েক।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

১৫ই ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ ১৮৩২ সালে আজকের দিনেই জন্মেছিলেন আইফেল টাওয়ারের স্থপতি গুস্তভ আইফেল।
■ সংসদের শীতকালীন অধিবেশন শুরু হল, চলবে ৫ই জানুয়ারি পর্যন্ত। উল্লেখ্য যে গত ২০ বছরের মধ্যে এবছরের শীতকালীন অধিবেশনের দিনসংখ্যা সবথেকে কম হবে।  
■ দুবাই ওয়ার্ল্ড সুপার সিরিজের সেমিফাইনালে পৌঁছালো পি.ভি সিন্ধু।
■ অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ভারতীয় নমিনেশন 'নিউটন'।
■ বারমুডায় সমকামী বিবাহ আইনি স্বীকৃতি লাভ করার এক মাস পরেই আবার নিষিদ্ধ হতে চলেছে।
■ কেন্দ্রীয় মন্ত্রিসভায় মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার(MCI) বিলোপ সংক্রান্ত বিল পাস হল। এমসিআই-এর জায়গায় আস্তে চলেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন।
■ তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের নিরাপত্তারক্ষীদের গাড়িতে পিষ্ট হল দুজন পথচারী।
■ পাঞ্জাব, হরিয়ানা এবং চন্ডীগড় পুলিশ এবার থেকে FIR-এ অভিযুক্ত এবং অভিযোগকারীর জাত(Caste) উল্লেখ করবে না।
■ অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা (২০১৭) শব্দ নির্বাচিত হল "Youthquake"।
■ বিশ্বের সবথেকে দামী দূতাবাস স্থাপন করল আমেরিকা। খরচ হয়েছে ৬৪০০ কোটি টাকা। উক্ত দূতাবাসটির দেওয়াল চোখে পড়বে না উপরন্তু আধুনিক জীবনযাপনের সমস্ত উপকরণ সেখানে মজুত রয়েছে।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

১৬ই ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ ১৯৭১ সালে ইন্দো-পাক যুদ্ধে ভারতের জয়ের স্মৃতিতে আজকের দিনটি 'বিজয় দিবস' হিসেবে পালিত হয়।
■ ১৯০৩ সালের ১৬ই ডিসেম্বর মুম্বাইয়ের তাজ হোটেলের পথ চলা শুরু হয়েছিল। শোনা যায়, জামসেদজি টাটা বিলাসবহুল "ওয়াটসন'স হোটেলে" প্রবেশাধিকার পাননি, তারই ফলশ্রুতি এই তাজ হোটেল।
■ সুইজারল্যান্ডে বিশ্বের সবথেকে খাড়াই রেলপথের সূচনা হল।
■ রাহুল গান্ধী আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতির পদ গ্রহণ করলেন।
■ স্পেনের জাতীয় ফুটবল নিয়ামক সংস্থায় রাজনৈতিক হস্তক্ষেপের জেরে ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ থেকে বাদ যেতে পারে স্পেন।
■ কয়লা কেলেঙ্কারির দায়ে ৩ বছরের কারাবাস ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার।
■ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিজোরামে 'টুইরিয়াল জলবিদ্যুৎ প্রকল্পে'র উদ্বোধন করলেন।
■ সরকারি রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রে বিগত ১৭ বছরে ২৬,৩৩৯ জন কৃষক আত্মহত্যা করেছে।
■ আইপিএল-এর ধাঁচে জেপিএল বা জাল্লিকাত্তু প্রিমিয়ার লিগ আয়োজন করতে চলেছে চেন্নাই।
■ তিব্বতী ধর্মগুরু দালাই লামার অ্যাপেল অ্যাপটি নিষিদ্ধ করল চীন।
■ জোহানেসবার্গে আয়োজিত কমনওয়েলথ রেসলিং চ্যাম্পিয়নশিপে ১০টি সোনা ছাড়াও বেশ কয়েকটি রূপো ও ব্রোঞ্জের মেডেল পেল ভারত।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

১৭ই ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ ১৯০৩ সালে আজকের দিনেই রাইট ভ্রাতৃদ্বয় সভ্যতার প্রথম উড়ান সম্পন্ন করেছিল। তাদের প্রথম উড়ান ছিল মাত্র ১২ সেকেন্ড।
■ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম সেঞ্চুরি এসেছিল যার ব্যাটে, সেই স্বনামধন্য ক্রিকেটার লালা অমরনাথের জন্মদিন আজ (১৭ই ডিসেম্বর, ১৯৩৩)।
■ কেরালা এবং ওড়িশার পর এবার অন্ধ্র প্রদেশ সরকার তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য পেনশন চালু করতে চলেছে।
■ দুবাইয়ে আয়োজিত ওয়ার্ল্ড সুপারসিরিজ ফাইনালে রূপো জিতলেন পি.ভি. সিন্ধু।
■ India's Next Top Model সিজন থ্রি জিতলেন আমেদাবাদের রিয়া সুবোধ।
■ আধারের অভাবে উত্তরাখণ্ডের ৫৩০০০ পেনশনভোগী বঞ্চিত আছেন।
■ মুম্বাইয়ের মোনোরেল এবং স্কাইওয়াকস জনগণের সম্পদের অপব্যবহার, বলল নিযুক্ত কমিটি।
■ চোটের জন্য অস্ট্রেলিয়ান ওপেন থেকে বাদ গেলেন সানিয়া মির্জা।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

১৮ই ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ ১৮৬৫ সালে আজকের দিনেই মার্কিন যুক্তরাষ্ট্রের তদানীন্তন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের উদ্যোগে ১৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দাস প্রথার অবসান ঘটেছিল।
■ এই নিয়ে টানা ৬ বার গুজরাট বিধানসভা নির্বাচনে জিতল বিজেপি। সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে হিমাচল প্রদেশও জয়ী বিজেপি।
■ চার্চ অফ ইংল্যান্ডের প্রথম মহিলা বিশপ হলেন সারা মূল্যালি।
■ কাই-টাক ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ফিলিপাইন্স, মৃত অন্তত ২৬জন।
■ বিবিসি স্পোর্ট পার্সনালিটি অফ দি ইয়ার হলেন চারবার অলিম্পিকজয়ী মো ফারাহ।
■ ইংল্যান্ডকে হারিয়ে এই নিয়ে মোট ৩৩ বার অ্যাশ টেস্ট জয় করল অস্ট্রেলিয়া টিম।
■ স্বাস্থ্যের অধিকার একটি মৌলিক অধিকার- এই মর্মে বিল উত্থাপিত হল রাজ্যসভায়।
■ কমনওয়েলথ রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন সাক্ষী মালিক এবং সুশীল কুমার।
■ ২০০২ ফুটবল বিশ্বকাপ বিজয়ী দলের তারকা রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার কাকা অবসর নিলেন।
■ তিন দশক ধরে ৫৩ বার স্বেচ্ছায় রক্তদানের কারণে 'ইন্ডিয়ান সোসাইটি ফর ব্লাড ট্রান্সফিউসন এন্ড ইমিউনোহেমাটোলজি কর্তৃক সম্মানিত হলেন জম্মু-কাশ্মীরের ডাক্তার কিরণ শর্মা।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

১৯শে ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ ১৯৬১ সালে আজকের দিনেই ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল তৎকালীন পর্তুগিজ উপনিবেশ গোয়া।
■ ইউরোপের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্য, বয়স মাত্র ৩১ বছর।
■ জার্মানিতে আয়োজিত জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপে ৬টি সোনা, ৪টি রূপো এবং একটি ব্রোঞ্জ পেল ভারত।
■ এশিয়াটিক চিতা অবলুপ্তির পথে- পৃথিবীতে অবশিষ্ট রয়েছে ৫০ টিরও কম, সতর্ক করলেন বিজ্ঞানীরা।
■ বিশ্বজুড়ে পরিযায়ী মানুষের সংখ্যা ২৫ কোটি, জানাল সম্মিলিত জাতিপুঞ্জ।
■ দীর্ঘ ১০ বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে উঠল দিল্লি।
■ সভার কাজে বাধা দেওয়ার জন্য সংসদ কক্ষে ধুঁয়া-বোমা ছুড়লো আলবেনিয়ার বিরোধী সাংসদেরা।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

২০শে ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ গুজরাটের ভদোদরায় ভারতের প্রথম রেল এবং পরিবহন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
■ ২০১৮ তে আমেরিকায় আয়োজিত জুনিয়র এনবিএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে ভারতের দুটি দল, একটি ছেলেদের এবং একটি মেয়েদের।
■ লা লিগাতে সর্বোচ্চ গোলদাতা এবং বেস্ট প্লেয়ারের পুরষ্কার পেলেন মেসি।
■ দূষণমাত্রা স্বাভাবিক করতে দিল্লীতে "এন্টি স্মগ গান" চালানো হল।
■ স্বদেশ দর্শন প্রকল্পের আওতায় কুরুক্ষেত্রে শুরু হল ₹৩১ কোটি বাজেটের মহাভারত মিউজিয়াম।
■ সরকারি সূত্রে জানানো হল, ২০১৮ সালের মার্চের মধ্যে সমস্ত রেল স্টেশনে এলইডি লাইট লাগানো হবে।
■ মহারাষ্ট্র শপ এন্ড এস্টাব্লিসমেন্ট আইনে সংশোধন আনা হল। এখন থেকে রাজ্যের সব দোকান দিনে চব্বিশ ঘন্টাই খোলা রাখতে পারে। তবে হোটেল, রেস্টুরেন্ট এবং বারগুলি এর আওতার বাইরে।
■ সরকারি তথ্য অনুযায়ী এবছর কলেজ-বিশ্ববিদ্যালয়ে র‍্যগিংয়ের পরিমান ৭০% বৃদ্ধি পেয়েছে, প্রথম স্থানে উত্তর প্রদেশ।
■ ইংল্যান্ডে হাইস্পিড ব্রড ব্যান্ড ইন্টারনেট নাগরিকদের আইনি অধিকারের মর্যাদা পেল।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

২১শে ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ আজ ২১ শে ডিসেম্বর, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে বেশি। তার ফলে পৃথিবীতে ক্ষুদ্রতম দিন।
■ কর্ণাটককে হারিয়ে এই প্রথম রঞ্জির ফাইনালে বিদর্ভ।
■ ইজরায়েলি প্রধানমন্ত্রী সম্মিলিত জাতীপুঞ্জকে বললেন "House of lies".
■ ভারতের সেরা রেস্টুরেন্টের সন্মান পেল দিল্লির 'ইন্ডিয়ান অ্যাসেন্ট'।
■ 'ওয়ান্নাক্রাই' সাইবার আক্রমণে তাদের কোনো হাত ছিল না বলে জানাল উত্তর কোরিয়া। উল্লেখ্য, এবছর মে মাসে এই র‍্যানসমওয়্যার বিশ্বের ১৫০ টি দেশের কম্পিউটারে আক্রমন করছিল।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

২২শে ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ আজ ২২শে ডিসেম্বর, ভারতের কিংবদন্তী গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মদিন এবং ভারতে 'জাতীয় গণিত দিবস' হিসেবে উদযাপিত হয়।
■ গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হলেন বিজয় রূপানি।
■ নীতি আয়োগের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ডেটা ব্যবহারের নিরীখে ভারত বিশ্বের এক নম্বর স্থানে রয়েছে। ভারতে প্রতি মাসে ১৫০ কোটি গিগাবাইট মোবাইল ডেটা খরচ হয় যা আমেরিকা এবং চীনের মোট ডেটা ব্যবহারের থেকেও বেশি।
■ রাজস্থানে গুজ্জর এবং অন্য চার সম্প্রদায়ের জন্য ১% সংরক্ষণ বরাদ্দ করা হল।
■ সাম্প্রতিকতম ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী ভারতের স্থান ১০৫তম, যা গত ২৪ বছরের মধ্যে সবথেকে ভালো।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

২৩শে ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ ১৯৫৪ সালে আজকের দিনেই প্রথম সফল কিডনি-প্রতিস্থাপন (মানুষের) সম্পন্ন হয়েছিল।
■ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা অরুণাচল প্রদেশে এক নতুন প্রজাতির সবুজ রঙের ব্যাঙের সন্ধান পেলেন, নামকরণ করলেন- ওডোরানা অরুনাচলেনসিস।
■ এই প্রথম কোনো রাষ্ট্র সৌদি আরবে মহিলা রাষ্ট্রদূত নিয়োগ করতে চলেছে। বেলজিয়ামের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে বেলজিয়ামের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন ডোমিনিক মিনাউর।
■ মদ্যপানের দরুন পথ দুর্ঘটনায় প্রাণহানি ঘটলে গাড়ি চালকের শাস্তির মেয়াদ ২ বছর থেকে বাড়িয়ে ৭ বছর করার সিদ্ধান্ত নিল সরকার।
■ ডোপিংয়ের অপরাধে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি রাশিয়ার ১১জন খেলোয়াড়কে যাবজ্জীবন নির্বাসন দিল।
■ লাক্ষাদ্বীপে ভারতের প্রথম "সি ব্রিজ রানওয়ে" নির্মাণ হতে চলেছে।
■ ২০২২ সাল নাগাদ মহাকাশে বিলাসবহুল হোটেল তৈরির পরিকল্পনা করছে রাশিয়া।
■ গতকাল অর্থাৎ শুক্রবার ১৮তম রকেট উৎক্ষেপন করল এলন মাস্কের স্পেস এক্স। এর ফলে কোনো বেসরকারি সংস্থার দ্বারা এক বছরে সর্বাধিক রকেট উৎক্ষেপনের নজির গড়ল এই মার্কিন সংস্থা।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

২৪শে ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ ৯৩ তম জন্মদিনে গুগল ডুডলে শ্রদ্ধা জানানো হল প্রবাদপ্রতিম গায়ক মহম্মদ রফিকে।
■ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নিযুক্ত হলেন জয়রাম ঠাকুর।
■ নতুনদের মধ্যে তার যোগ্য উত্তরসূরি নেই তাই ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের উইকেট রক্ষক হিসেবে ধোনিই থাকছেন, জানালেন বিসিসিআই-এর মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ।
■ তামিলনাড়ুর আর কে নগর উপনির্বাচনে জয়ী হলেন টিটিভি দিনাকরণ।
■ এবারের প্রো রেসলিং লীগের (PWL) সবথেকে দামী কুস্তিগীর সুশীল কুমার। তিনি 'দিল্লি সুলতান'-এর পক্ষে ৫৫ লক্ষ টাকায় চুক্তিবদ্ধ হলেন।
■ ইন্ডিগো এয়ারলাইন ভারতের একমাত্র বিমান সংস্থা যারা এক বছরে ১০০০ জাতীয় এবং আন্তর্জাতিক উড়ান সম্পন্ন করল।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

২৫শে ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ বিশ্বজুড়ে পালিত হল বড়দিন। উল্লেখ্য, ২৫শে ডিসেম্বরেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্মদিন।
■ ভারতের মধ্যে ব্যাঙ্গালুরুই প্রথম শহর যা নিজস্ব সরকারী লোগো পেল।
■ কাজাখস্তানে আয়োজিত Galym Zharylgapov বক্সিং টুর্নামেন্টে তিনটি সোনা, একটি রূপো এবং একটি ব্রোঞ্জ পেল ভারতীয় খেলোয়াড়েরা।
■ দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
■ প্রয়াত হলেন বাংলা সিনেমার স্বনামধন্য শিল্পী পার্থ মুখোপাধ্যায়।
■ পাকিস্তানে বন্দী ভারতীয় নেভির প্রাক্তন কর্মী কুলভূষণ যাদব তার স্ত্রী এবং মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন।
■ আগামী ফেব্রুয়ারিতেই শুরু হবে মুম্বাইয়ের প্রথম টেক্সটাইল মিউজিয়াম।
■ ভারতীয় ব্যাডমিন্টন তারকা অশ্বিনী পন্নাপ্পা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন, পাত্রের নাম করণ মেডাপ্পা।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

২৬শে ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ ২০০৪ সালের ২৬শে ডিসেম্বরেই ভয়ঙ্করতম সুনামিতে কেঁপে উঠছিল সারা বিশ্ব। রিখটার স্কেলে মাত্রা ছিল ৯, প্রাণহানি হয়েছিল ২.৩ লক্ষ মানুষের।
■ টি-টোয়েন্টিতে ২ নম্বর স্থানে উঠে এল ভারত।
■ 'দি সাউন্ড অফ মিউজিক' ছবির জন্য খ্যাত অভিনেত্রী হিথার মেনজিস-ইউরিখ প্রয়াত হলেন।
■ কৃষিব্যবস্থার আধুনিকীকরণের জন্য তামিলনাড়ুকে ২০৩৬ কোটি টাকা ঋণ দেবে বিশ্ব ব্যাংক।
■ জম্মু ও কাশ্মীরের সরকারী কর্মচারীগণ সোশ্যাল মিডিয়ায় কীরকম আচরণ করবেন তার জন্য গাইডলাইন প্রকাশ করা হল।
■ বৃহনমুম্বাই পৌর নিগম মুম্বাইয়ের দাহিসারে একটি বৃহদাকার ক্রীড়াঙ্গন স্থাপনের উদ্যোগ নিল। উক্ত ক্রীড়াক্ষেত্রে লন টেনিস কোর্ট, ফুটবল , ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল খেলার মাঠ এবং একটি জিমনেসিয়াম থাকবে।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

২৭শে ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ আজ বিখ্যাত উর্দু কবি মির্জা গালিবের ২২০ তম জন্মবার্ষিকী।
■ ২০০৭ সালে আজকের দিনেই পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন।
■ আকাশপথে ভারত এবং আফগানিস্তানের যোগাযোগ আরো উন্নত করার লক্ষ্যে মুম্বাই-কবুল এয়ার করিডোরের সূচনা করা হল।
■ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম 'চার দিনের ডে-নাইট টেস্ট ম্যাচ' শেষ হল দু'দিনেই,জিম্বাবোয়েকে হারালো দক্ষিণ আফ্রিকা।
■ হিমাচল প্রদেশের নবগঠিত মন্ত্রিসভায় সংস্কৃতে শপথবাক্য পাঠ করলেন সুরেশ ভরদ্বাজ।
■ যৌথভাবে হিমালয়ের উচ্চতা পরিমাপ করার ব্যাপারে ভারতের প্রস্তাব প্রত্যাখ্যান করল নেপাল।
■ 'মডারেশন'-এর নামে উচ্চমাধ্যমিক স্তরে পরীক্ষার্থীদের অত্যধিক নাম্বার না দেওয়ার প্রস্তাব দিল কেন্দ্র, সমর্থন করল ১৭ রাজ্য।
■ ২০১৪ সাল থেকে এখনো পর্যন্ত ৪.৫ লক্ষ ভারতীয় অন্য দেশের নাগরিকত্ব অর্জন করেছে বলে জানালেন বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি.কে সিং।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

২৮শে ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ৪০জন নিহত, আহত ৩০।
■ অসমের সরকারি কর্মচারীদের কাজের সময় ৩০ মিনিট বাড়ানো হল।
■ মুকেশ আম্বানির রিলায়েন্স জিও অনিল আম্বানির আর.কমের মোবাইল পরিকাঠামোর জিনিসপত্র অধিগ্রহণ করল।
■ ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারালেন বিশ্বনাথন আনন্দ।
■ ন্যাশনাল শ্যূটিং চ্যাম্পিয়নশিপে ২৫মি পিস্তল বিভাগে সোনা জিতলেন অনিশা সঈদ।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

২৯শে ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ রিয়াধে আয়োজিত ওয়ার্ল্ড র‍্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন বিশ্বনাথন আনন্দ।
■ চীনের শানডং প্রদেশে ওয়্যারলেস চার্জিং সুবিধাযুক্ত হাইওয়ের উদ্বোধন হল।
■ লাইফজ্যাকেট ছাড়াই নৌকোতে চাপার জন্য ১৫ হাজার টাকা জরিমানা দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।
■ ২০১৮ কমনওয়েলথ গেমের জন্য উত্তীর্ণ হলেন সুশীল কুমার।
■ ন্যাশনাল শ্যূটিং চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার পিস্তল বিভাগে সোনা জিতলেন জিতু রাই।
■ দিল্লীতে দূষণমাত্রা অত্যধিক, তাই পার্লামেন্ট দক্ষিণ ভারতে নিয়ে যাওয়ার কথা বললেন রাজ্যসভার সাংসদ নবনীতাকৃষ্ণান।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

৩০শে ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ আজ ৩০শে ডিসেম্বর ভারতের মহাকাশ গবেষণার পথিকৃৎ তথা ইসরো(ISRO)-র প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাই-এর প্রয়াণ দিবস।
■ ভারতীয় সেন্সর বোর্ড বিতর্কিত "পদ্মাবতী" ছবির মুক্তির ব্যাপারে কয়েকটি শর্ত দিল। অন্যতম শর্ত হল ছবির নাম "পদমাবৎ" করতে হবে।
■ চাকুরীর অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়ার দাবিতে উত্থাপিত বেসরকারি বিল খারিজ হল রাজ্যসভায়।
■ শৈত্যপ্রবাহের জেরে জমে গেল নায়াগ্রা জলপ্রপাত।
■ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী প্রতিভা লক্ষন গাই সর্বোচ্চ রাজকীয় সন্মান 'ডেমহুড' (মহিলাদের জন্য প্রদেয় নাইটহুড) পেতে চলেছেন।
■ মাউন্ট এভারেস্ট সহ বেশ কয়েকটি পর্বতশৃঙ্গে একক অভিযান নিষিদ্ধ করতে চলেছে নেপাল সরকার। দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত।

বাংলা জিকের ভান্ডার- www.bengaligk.com

৩১শে ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ ২০১৮ কমনওয়েলথ গেমসের জন্য উত্তীর্ণ হলেন সাক্ষী মালিক।
■ আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেবার কথা ঘোষণা করলেন অভিনেতা রজনীকান্ত। নতুন দল তৈরি করবেন তিনি এবং আগামী বিধানসভা নির্বাচনে সবকটি আসনে প্রার্থীও দেবেন বলে জানালেন তিনি।
■ ওয়ার্ল্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন বিশ্বনাথন আনন্দ।
■ ব্যাঙ্গালোরের প্রতিটি হাসপাতালে ২০১৮ সালে জন্ম নেওয়া প্রথম কন্যা শিশুকে বিনামূল্যে শিক্ষাগ্রহণের সুবিধা দেওয়া হবে বলে জানালেন মেয়র সম্পদ রাজ।
■ নতুন বছরে তেলেঙ্গানার প্রতিটি থানার নিজস্ব ফেসবুক পেজ এবং টুইটার একাউন্ট থাকবে যাতে জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সহজ হয়।
■ দলের বিধায়ক এবং সাংসদদের মোরগ-লড়াইয়ে অংশ নিতে বারণ করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
■ জাপানি কার্টুন শো 'ডোরেয়ামন' নিষিদ্ধ করার দাবি জানালেন পাকিস্তানের সাংসদ মুরাদ রাস।
■ বোম্বাই আইআইটি এলো বিশ্বের প্রথম রোবোট নাগরিক সোফিয়া।

চাকরির পরীক্ষার প্রস্তুতি নেবার জন্য সবথেকে ভরসযোগ্য বাংলা ওয়েবসাইট বেঙ্গলি জিকে ডট কম www.BengaliGK.com বাংলা জিকে ভান্ডার।