২২শে ডিসেম্বর বাংলা_কারেন্ট_এফেয়ার্স

■ আজ ২২শে ডিসেম্বর, ভারতের কিংবদন্তী গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মদিন এবং ভারতে 'জাতীয় গণিত দিবস' হিসেবে উদযাপিত হয়।
■ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট এবং ওয়ান ডে সিরিজ জেতার পর টি-টোয়েন্টিতেও জিতল ভারতীয় দল।
■ গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হলেন বিজয় রূপানি।
■ নীতি আয়োগের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ডেটা ব্যবহারের নিরীখে ভারত বিশ্বের এক নম্বর স্থানে রয়েছে। ভারতে প্রতি মাসে ১৫০ কোটি গিগাবাইট মোবাইল ডেটা খরচ হয় যা আমেরিকা এবং চীনের মোট ডেটা ব্যবহারের থেকেও বেশি।
■ রাজস্থানে গুজ্জর এবং অন্য চার সম্প্রদায়ের জন্য ১% সংরক্ষণ বরাদ্দ করা হল।
■ সাম্প্রতিকতম ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী ভারতের স্থান ১০৫তম, যা গত ২৪ বছরের মধ্যে সবথেকে ভালো।