৭ই ডিসেম্বর বাংলা_কারেন্ট_এফেয়ার্স

■ ১৯৪১ সালে আজকের দিনেই আমেরিকার নৌসেনা ঘাঁটি পার্ল হার্বারে বোমা ফেলেছিল জাপান।
■ সাম্প্রতিক কালের অন্যতম একটি বিতর্কিত পদক্ষেপ- মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেম শহরকে স্বীকৃতি দিলেন। উল্লেখ্য যে, কয়েক দশক ধরে জেরুজালেমকে কেন্দ্র করে ইজরায়েল এবং প্যালেস্টাইনের দ্বন্দ্ব বর্তমান। ট্রাম্পের এই পদক্ষেপ দুই দেশের সম্পর্কে অনেকখানি প্রভাব ফেলবে।
■ বিধবা নারীদের কল্যানে যথাযথ কর্মসূচী গ্রহণ না করায় সুপ্রিম কোর্ট ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ২ লক্ষ টাকার অর্থদন্ড ঘোষণা করল।
■ দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেলে সাম্মানিক পুরষ্কার পেলেন ইরফান খান।
■ আধার-মোবাইল সংযোগ (লিঙ্ক) করার শেষ তারিখ ৬ই ফেব্রুয়ারি, সময়সীমা বাড়ানো হবে না, জানাল কেন্দ্র।
■ কেরালার চাদায়ামঙ্গলমে ১০০০ ফুট পাহাড়ের উপর "জটায়ু এডভেঞ্চার সেন্টার" খোলা হল।
■ দীর্ঘ ৬৪ বছর পর মহীশুরের রাজপরিবারে সন্তান জন্ম নিল। পুত্রসন্তানের বাবা হলেন বর্তমান মহারাজ যদুবীর কৃষ্ণদত্ত ওয়াদিয়া, যিনি প্রয়াত শ্রীকান্তদত্ত নরসিংহরাজা ওয়াদিয়ার দত্তক সন্তান।
■ ইউনেস্কোর অলীক সাংস্কৃতিক পরম্পরার তালিকায় স্থান পেল কুম্ভ মেলা।